ক্রাইস্টচার্চ, ২৮ নভেম্বর: প্রথম দিনের লড়াই শেষে হ্যাগলি ওভালে বেশ স্বস্তিতেই ছিল নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনের শুরুতে সেই চাপ কাটিয়ে উঠে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় পেসাররা। দ্বিতীয় দিনের শুরুতে অংশুল কম্বোজ বিপজ্জনক গ্লেন ফিলিপসকে ফেরান। কিন্তু লোয়ার ওর্ডারকে নিয়ে লড়াই চালিয়ে যান টম ব্লান্ডেল। ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ব্লান্ডেলের। শেষ পর্যন্ত ভারতের আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৬ রানে। আকাশদীপ পাঁচ উইকেট নেন। এছাড়াও দু’টি উকেট নেন অংশুল ও গুরনুর এবং একটি উইকেট নেন ওয়াশিংটন।
তবে বল হাতে ভারতের পেসাররা যে লড়াইয়ে মঞ্চ তৈরি করেছিল, ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়লেন শুভমান গিলরা। এদিন শুরুতেই ০ রানে ফেরেন জয়সওয়াল। এরপর কে এল রাহুল (২৫) এবং পাদিক্কালের (২১) জুটি কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। এছাড়াও গিল ১৭, ঋষভ ২৩, ওয়াশিংটন ১০। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকটে হারিয়ে ১১৬ রানে থামল ভারত। গিল ব্রিগেড ফলো অন বাঁচাতে পারে কি না এখন সেটাই দেখার।



