Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

আগামী বছর চালু হবে পিয়ারলেসের ক্যান্সার হাসপাতাল

পূর্ব কলকাতার পঞ্চসায়রে এস কে রয় ইনস্টিটিউট অব অঙ্কোলজি সার্ভিসেস-এর পরিষেবা ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে চালু করার টার্গেট নিয়েছে পিয়ারলেস।

আগামী বছর চালু হবে পিয়ারলেসের ক্যান্সার হাসপাতাল
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব কলকাতার পঞ্চসায়রে এস কে রয় ইনস্টিটিউট অব অঙ্কোলজি সার্ভিসেস-এর পরিষেবা ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে চালু করার টার্গেট নিয়েছে পিয়ারলেস। এখানে তাদের বর্তমান হাসপাতালটিতে ৫০০ বেড আছে। এই চিকিৎসাকেন্দ্র মিলিয়ে সেখানে মোট বেডের সংখ্যা দাঁড়াবে ৬৭০। অন্যদিকে, বারাসতে ১৩০ বেডের একটি হাসপাতাল খুলতে চলেছে পিয়ারলেস গ্রুপ। ইতিমধ্যে গুয়াহাটিতেও একটি ২৫০ বেডের হাসপাতাল তারা চালু করেছে। হাসপাতাল, আবাসন, হোটেল ও অন্যান্য ব্যবসা মিলিয়ে মোট ১ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন পিয়ারলেস জেনারেল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায়। ২০২৪-২৫ অর্থবর্ষে সংস্থার আয় ছিল ৮১২ কোটি টাকা। অতি শীঘ্রই তা ১ হাজার কোটি টাকায় পৌঁছবে বলে আশাবাদী তিনি। শুধুমাত্র হাসপাতাল ব্যবসা থেকে আয় হতে পারে ৫০০ কোটি টাকা। জয়ম্তবাবু বলেন, ‘বিরাট অঙ্কের বিনিয়োগ প্রাথমিকভাবে মুনাফায় প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে তা সংস্থাকে আর্থিকভাবে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে।’ এছাড়া, বিমা ব্যবসা থেকে বেরিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে পিয়ারলেসে, জানিয়েছেন জয়ন্তবাবু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ