Bartaman Logo
৯ জুন, ২০২৬

বেঙ্গালুরুতে ‘পেয়িং গেস্ট’ ছাত্রীকে ধর্ষণ, ধৃত বাড়ির মালিক

কলেজ ছাত্রীকে ধর্ষণ। বেঙ্গালুরুর এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। তার বাড়িতেই পেয়িং গেস্ট হিসেবে থাকতেন নির্যাতিতা। অভিযোগ, শনিবার গভীর রাতে ছাত্রীর ঘরে ঢুকে তাঁর সঙ্গ চায় বাড়ির মালিক।

বেঙ্গালুরুতে ‘পেয়িং গেস্ট’  ছাত্রীকে ধর্ষণ, ধৃত বাড়ির মালিক
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কলেজ ছাত্রীকে ধর্ষণ। বেঙ্গালুরুর এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। তার বাড়িতেই পেয়িং গেস্ট হিসেবে থাকতেন নির্যাতিতা। অভিযোগ, শনিবার গভীর রাতে ছাত্রীর ঘরে ঢুকে তাঁর সঙ্গ চায় বাড়ির মালিক। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই তরুণী। এরপর তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে অন্যত্র ধর্ষণ করে অভিযুক্ত। রবিবার সকালে কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আশরফকে গ্রেপ্তার করেছে পুলিস। সূত্রের খবর, আগের বাসস্থান ছেড়ে মাত্র দশদিন আগে আশরফের বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতে শুরু করেন নির্যাতিতা। নির্যাতিতা জানিয়েছেন, ‘রাত দেড়টা থেকে সোয়া দু’টোর মধ্যে আসরফ আবার আমাকে পিজিতে ছেড়ে দিয়ে যায়।’ পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিস। এক আধিকারিক জানিয়েছেন, ‘অভিযুক্ত আশরফকে হেফাজতে নেওয়া হয়েছে। পড়ুয়ার বয়ানের ভিত্তিতে তদন্ত চলছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ