ভেঙে পড়ল সেতু, ভাকরা খালের উপর ঝুলছে ট্রাক, ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল পাঞ্জাব
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

পাতিয়ালা, ১৯ নভেম্বর: পাঞ্জাবে ভেঙে পড়ল সেতু। পাতিয়ালা-সাঙ্গারু জাতীয় সড়কে ভাকরা ক্যানেলের ওপর ভেঙে পড়ে বেইলি ব্রিজ। পাতিয়ালা জেলার আসিয়ানা গ্রামের কাছে এই সেতু যখন ভেঙে পড়ে তখন তার ওপর দিয়ে পার হচ্ছিল দুটি ট্রাক। ভেঙে পড়া ব্রিজে আটকে যায় বালি বোঝাই ট্রাক দুটি। যার একটিতে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং প্রশাসনের আধিকারিক। যুদ্ধকালীন তৎপরতায় ট্রাক চালকদের উদ্ধার করা হয়। 

Advertisement

২০১৬ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান নিয়মিত সেতুর উপর দিয়ে নির্ধারিত ওজনের থেকে অনেক বেশি ভারী যানবাহন চলাচল করত। তার ফলেই সেতুটি ভেঙে পড়ে। তবে ঠিক কি কারণে এই সেতুর ভেঙে পড়া তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে থাকা এই ব্রিজের স্বাস্থ্য সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। ব্রিজ ভেঙে যাওয়ায় পাতিয়ালা- সাঙ্গারু জাতীয় সড়কের এই অংশ বন্ধ করে দেওয়া হয়। ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়।