‘১২-১৩ বছরে দারিদ্র্য জয় ৫০ কোটি ভারতীয়র’, দাবি প্রধানমন্ত্রীর
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:১০
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: গত এক দশকে আমূল বদলেছে দেশের অর্থনৈতিক চিত্র। গত ১২-১৩ বছরে প্রায় ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে এসেছেন। বিশ্ব ব্যাংকের একটি রিপোর্টের উল্লেখ করে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপমে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতির খতিয়ান তুলে ধরেন তিনি।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, গত এক শতাব্দীতে ভারতের অর্থনীতি বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়েছে। একসময় দেশে ‘লাইসেন্স কোটা রাজ’ চালু ছিল। এমনকী একুশ শতকের একটি সময়ে বিশ্বের দুর্বল অর্থনীতির দেশগুলির তালিকায় ভারতের নাম ছিল। তবে গত ১২ বছরে দেশের যুবসমাজ, কৃষক, শ্রমিক এবং শিল্পপতিদের সম্মিলিত প্রচেষ্টায় সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। মোদীর বক্তব্য, গত ১২-১৩ বছরে দেশের প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষ দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসেছেন। পাশাপাশি গত এক দশক ধরে কৃষিক্ষেত্রেও ৪ শতাংশের বেশি বৃদ্ধির হার বজায় থাকার বিষয়টি ভারতের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।