Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগ: পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৩ তৃণমূল নেতা গ্রেপ্তার

আরামবাগে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৩ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোট পরবর্তী হিংসার অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত। বিস্তারিত পড়ুন।

আরামবাগ: পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৩ তৃণমূল নেতা গ্রেপ্তার
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ডিম থেরাপির পর এবার আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে মারধর, তোলাবাজ প্রভৃতি পৃথক অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, গৌরহাটি-২ পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং ও উপপ্রধান শিবশঙ্কর দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তিন তৃণমূল নেতা। ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় শিশিরবাবু বলেন, এলাকায় নানা উন্নয়ন করেছি। কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। 

Advertisement

আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ বলেন, তৃণমূল সরকারের আমলে যারা দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাস করেছে, তাদের আইনের আওতায় আসতেই হবে। আইন আইনের পথে চলবে। 
বুধবার আরামবাগের কাপশিট এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘিরে নানা অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ শিশিরবাবুকে বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের গাড়িতে তোলার পথে শিশিরবাবুকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওইদিনই গৌরহাটি-২ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানকেও রাস্তার ধারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পাশাপাশি ডিম থেরাপিও চালানো হয়। পুলিশ তাঁদের উদ্ধার করে। রাতে ভোট পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ