এবার থেকে বেলুড় মঠ থেকে সরাসরি কামারপুকুর- জয়রামবাটী সরকারি এসি বাস পরিসেবা
  • ১৮ নভেম্বর, ২০২৬ ১৫:১২
Prefer us on Google

কলকাতা, ১৮ নভেম্বর: পশ্চিমবঙ্গের বহু ধর্মীয় স্থান রয়েছে যেখানে প্রতিদিন পর্যটকরা ভিড় করেন। এই সমস্ত জায়গাগুলিকে সামনে রেখে পিলগ্রিমেজ  ট্যুরিজম বা আধ্যাত্মিক পর্যটনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ানো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আজ যেমন বেলুড় মঠকে সংযুক্ত করা হলো রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর ও সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটীর সঙ্গে। 

Advertisement

আজ বেলুড় মঠ থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটী পর্যন্ত এসি বিলাসবহুল সরকারি বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বাসটি প্রতিদিন ডানকুনি চম্পাডাঙ্গা আরামবাগ কামারপুকুর হয়ে জয়রামবাটী পৌঁছবে। দুটি রুটে বাস চলবে অন্য একটি রুটে উচালান ও বেঙ্গাই হয়ে বাসটি যাবে। বাসটিতে সর্বনিম্ন ভাড়া কুড়ি টাকা। সরাসরি যে বাসটি বেলুড় মঠ থেকে জয়রামবাটী যাবে তার ভাড়া পড়বে ২২০ টাকা এবং উচালান ও ভেঙ্গায় ঘুরে যে বাসটি যাবে তার ভাড়া পড়বে ২৬৫ টাকা। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। প্রতিদিন বেলুড় মঠ থেকে সকাল ৫:৪৫ মিনিটে বাসটি ছাড়বে এবং জয়রামবাটী থেকে বাস ছাড়বে ৩:৪৫ মিনিটে। স্বাভাবিকভাবে যাত্রার সময় লাগার কথা প্রায় চার ঘন্টা। বাসটিতে শৌচাগারের সুবিধা থাকছে।