নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ ফের উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ স্ট্রিট। দফায় দফায় উত্তেজনা। বামেদের বুকস্টলের সামনে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। পাল্টা বুকস্টল খোলার দাবি জানিয়েছে এবিভিপি। ছিঁড়ে ফেলা হয়েছে বামেদের একাধিক পোস্টার ও ব্যানার। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি বাধে। বই হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
গতকাল, মঙ্গলবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসএফআই কর্মীরা বলেন, ‘আজ পুলিশ কেন নীরব?’ অন্যদিকে, এবিভিপি কর্মীদের অভিযোগ, যে কলেজ স্ট্রিটে স্বামীজিকে অপমান করা হয়েছে, সেখানেই বুকস্টল করা হয়েছে। এসএফআই যদি বুকস্টল করতে পারে, তবে আমরা কেন পারব না?—বিক্ষোভকারীদের তরফে এই প্রশ্নই তোলা হয়েছে।
বিস্তারিত আসছে...



