Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনাকর্তা

সাংবাদিক সম্মেলন চলছিল। তারই মধ্যে মহিলা সাংবাদিককে চোখ মেরে বিতর্কে জড়ালেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনাকর্তা
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: সাংবাদিক সম্মেলন চলছিল। তারই মধ্যে মহিলা সাংবাদিককে চোখ মেরে বিতর্কে জড়ালেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। উঠেছে সমালোচনার ঝড়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে প্রশ্ন করছেন মহিলা সাংবাদিক আবসা কোমল। জানতে চান, কেন ইমরানকে দেশের সুরক্ষার প্রতি বিপজ্জনক, দেশবিরোধী, দিল্লির হাতের পুতুল বলা হচ্ছে? এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে চৌধুরী বলেন, আর একটা বিষয় জানাতে চাই—তা হল, ইমরান মানসিক রোগী। এরপরই হালকা হেসে কোমলের দিকে তাকিয়ে চোখ মারেন সেনাকর্তা। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পাক সেনাকর্তাকে তুলোধোনা করেছেন নেটিজেনরা। এক্স হ্যান্ডলে এক ব্যক্তি লিখেছেন, ‘কোনও পেশাদার সেনা অফিসার একাজ করতে পারেন না।’ আর একজনের কথায়, এর থেকে বোঝা যাচ্ছে, সেনাকর্তা কতটা অপেশাদার। সামরিক পোশাকে এটা করা যায়! উনি পাকিস্তানে সেনার একজন জেনারেল। এর থেকে বোঝাই যাচ্ছে, গোটা দেশের প্রকৃত অবস্থা কী? প্রসঙ্গত,  আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনর ঘনিষ্ঠ ছিলেন জঙ্গি সুলতান বাসরুদ্দিন মেহমুদ। তাঁরই ছেলে এই সেনা কর্তা। সম্প্রতি ভারত-পাকিস্তানের সংঘাতের সময় বারবার তাঁকে সাংবাদিক সম্মেলন করতে দেখা গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ