Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালের টিকিট পেল পাকিস্তান

ভারত আগেই ফাইনালে উঠেছে। রবিবার খেতাবি লড়াইয়ে সূর্যকুমারদের প্রতিপক্ষ কারা হবে, তার উত্তর পেতে সবার চোখ ছিল বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে।

ফাইনালের টিকিট পেল পাকিস্তান
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

দুবাই: ভারত আগেই ফাইনালে উঠেছে। রবিবার খেতাবি লড়াইয়ে সূর্যকুমারদের প্রতিপক্ষ কারা হবে, তার উত্তর পেতে সবার চোখ ছিল বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে। অঘোষিত সেমি-ফাইনালে বাজিমাত করল পাক ব্রিগেড। টাইগারদের ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করল তারা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৩৫। জবাবে ৯ উইকেটে ১২৪ রানে আটকে যায় বাংলাদেশের ইনিংস।

Advertisement

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়েছিল পাকিস্তান। একটা সময় মনে হচ্ছিল একশো’র গণ্ডিও টপকাতে পারবেন না সলমান আগারা। তবে শেষ দিকে মহম্মদ হ্যারিস ও মহম্মদ নওয়াজের ব্যাটে লড়াকু রান তোলে পাকিস্তান। চোটের কারণে এদিনও খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিলেন জাকের আলি। তবে সুখের হল না তাঁর নেতৃত্বে অভিষেক। অথচ শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেছিলেন তাসকিন-রিশাদরা। মাত্র ৪৯ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল তারা। তিনবার জীবন পেয়ে শাহিন আফ্রিদি ঝোড়ো ১৯ রান করেন। শেষদিকে লড়াকু ইনিংসে ভেন্টিলেশন থেকে দলকে টেনে বের করেন হ্যারিস (৩১) ও নওয়াজ (২৫)। জবাবে আফ্রিদির পেসে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সর্বাধিক ৩০ রান করেন শামিম হোসেন। পাকিস্তানের হয়ে আফ্রিদি ও হ্যারিস রউফ ৩টি করে উইকেট নেন। দু’টি শিকার শামিম আয়ূবের।

Advertisement
সম্পর্কিত সংবাদ