Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফুটবলেও পাক-বধ ভারতের

প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে হারানো অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত

ফুটবলেও পাক-বধ ভারতের
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে হারানো অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। পরপর দু’টি রবিবার বাইশ গজে পাক বধের পর সোমবার ফুটবল মাঠেও প্রতিবেশী দেশকে বশ মানাল টিম ইন্ডিয়া। সোমবার কলম্বোয় অনূর্ধ্ব- ১৭ স্যাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জিতল ব্লু টাইগার্স। ভারতের হয়ে স্কোরশিটে নাম তুলল গাংতে, গুনলেই ও রাহান। পাকিস্তানের দুই গোলদাতা আবদুল্লাহ এবং ইয়াসির।  এই জয়ের সুবাদে গ্রুপের শীর্ষে থাকল ভারত। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। 

Advertisement

গ্রুপ বি’র এই ম্যাচ ভারত জিতলেও লড়াই হল হাড্ডাহাড্ডি। শুরুতে আক্রমণের চাপ ছিল বিবিয়ানো ফার্নান্ডেজ-ব্রিগেডের। তবে কাঙ্ক্ষিত লিড আসে ৩১ মিনিটে। বাঁ প্রান্তিক আক্রমণ থেকে জাল কাঁপান গাংতে (১-০)। তবে প্রথমার্ধের শেষ পর্বে পাক দলকে সমতায় ফেরান মহম্মদ আবদুল্লাহ (১-১)। স্পটকিক থেকে লক্ষ্যভেদে সফল তিনি। বিরতির পর দুই দলই জয়ের মরিয়া চেষ্টা চালায়। তবে ৬২ মিনিটে গুনলেইয়ের বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে দ্বিতীয় গোল ভারতের (২-১)। মিনিট সাতেক পর ইয়াসির ফের লড়াইয়ে ফেরান পাক দলকে (২-২)। কিন্তু শেষরক্ষা হয়নি। পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন প্রতিশ্রুতিসম্পন্ন রাহান (৩-২)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ