Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্রিকেটমহলের নজরে পাদিক্কাল

বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি কর্ণাটক ও বিদর্ভ। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে কর্ণাটকের প্রধান শক্তি অবিশ্বাস্য ফর্মে থাকা দেবদূত পাদিক্কাল।

ক্রিকেটমহলের নজরে পাদিক্কাল
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি কর্ণাটক ও বিদর্ভ। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে কর্ণাটকের প্রধান শক্তি অবিশ্বাস্য ফর্মে থাকা দেবদূত পাদিক্কাল। চলতি আসরে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। ২৫ বছর বয়সির দিকে সেজন্যই নজর থাকছে ক্রিকেটমহলের। তবে ‘ল অব অ্যাভারেজ’-র শিকার হতে হবে না তো পাদিক্কালকে, এমন আশঙ্কাও রয়েছে। রয়েছেন অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ারও। অন্যদিকে, যশ দুবের নেতৃত্বে বিদর্ভ বড় রান তাড়া করার ক্ষমতা দেখিয়েছে বার বার। আমন মোখাদে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মরশুমে। অথর্ব তাইদে, ধ্রুব শোরের উপস্থিতি গভীরতা বাড়াচ্ছে ব্যাটিংয়ে। পেসার যশ ঠাকুরও আছেন ছন্দে। স্পিনার হর্ষ দুবে বৈচিত্র্য বাড়াচ্ছেন। সব মিলিয়ে উত্তেজক ম্যাচের যাবতীয় উপাদান ঠাসা প্রথম সেমি-ফাইনালে। খেলা শুরু হবে দুপুর দেড়টায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ