Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঘুষ নেওয়ার অভিযোগ। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর মেয়ে বীণা ও জামাই পিএ মহম্মদ রিয়াসের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল কেরল সরকার।

বিজয়নের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: ঘুষ নেওয়ার অভিযোগ। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর মেয়ে বীণা ও জামাই পিএ মহম্মদ রিয়াসের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল কেরল সরকার। ইডির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরলের মন্ত্রী রমেশ চেন্নিথালা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের ডিজি রাভাদা চন্দ্রশেখরকে দেওয়া হয়েছে। ইডির রিপোর্টের ভিত্তিতে  সরকার অ্যাটর্নি জেনারেল জাজু বাবুর কাছ থেকে আইনি পরামর্শ নিয়েছিল। সূত্রের খবর, ইডির তদন্তে দুর্নীতি ও ঘুষের অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে। এ জন্য  বিজয়ন ও অন্যদের বিরুদ্ধে তদন্তের পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। অভিযোগ, কোচির খনিজ সংস্থাকে সুবিধা দেওয়ার বিনিময়ে ঘুষ নিয়েছিলেন বিজয়ন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ