Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরই ভারতে কর্মী ছাঁটাই করল ওরাকল

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে ইতিমধ্যে দিল্লিকে কোণঠাসা করার পাকা বন্দোবস্ত করে ফেলেছে আমেরিকা। এবার  তাদের নীতির জেরে কাজ হারালেন কয়েক হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। মঙ্গলবার বিশ্বের বৃহত্তম মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকলের পক্ষ থেকে ভারতে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরই ভারতে কর্মী ছাঁটাই করল ওরাকল
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে ইতিমধ্যে দিল্লিকে কোণঠাসা করার পাকা বন্দোবস্ত করে ফেলেছে আমেরিকা। এবার  তাদের নীতির জেরে কাজ হারালেন কয়েক হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। মঙ্গলবার বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকলের পক্ষ থেকে ভারতে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত পেশাদাররা। সম্প্রতি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ওরাকল প্রধান ল্যারি উইলসন। আর মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হল। এই দুই ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখতে রাজি নন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ট্রাম্পের সঙ্গে ল্যারির বৈঠকে আমেরিকায় কর্মসংস্থান, ডেটা নিরাপত্তা এবং প্রযুক্তিগত অংশিদারিত্বের উপর জোর দেওয়া হয়। সেই বৈঠকের পরই ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করে ওরাকল। এরপরই কর্মী সংকোচনের ঘোষণা। 

Advertisement

ভারতে ওরাকলের ১০ শতাংশ কর্মী সংকোচনের বড়সড় প্রভাব পড়তে চলেছে। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে সংস্থার ২৮ হাজার ৮২৪ জন কর্মী রয়েছে। এবার বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, নয়ডা এবং কলকাতায় তাদের অফিসে কর্মরত প্রতি দশজনের একজন কাজ হারাবেন। সূত্রের মতে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড সার্ভিস এবং কাস্টমার সার্ভিসের মতো ক্ষেত্রে ওরাকলের সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। অনেক কর্মীই জানিয়েছেন সংস্থা যে এমন সিদ্ধান্ত নিতে চলেছে, তা তারা ঘুণাক্ষরেও জানতে পারেননি। বিদায়ী প্যাকেজ কী হবে, তা নিয়েও তাঁরা অন্ধকারে। অনেকেই বলছেন, ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করে ওরাকল আবার আমেরিকামুখী হতে চাইছে। তাছাড়া এইচ-১বি ভিসা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে মার্কিন মুলুকে। তাই কর্মী ছাঁটাই করেই পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে ওরাকল।

Advertisement
সম্পর্কিত সংবাদ