Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

অপারেশন সিন্দুর: পাক সেলিব্রিটিদের সোশ্যাল অ্যাকাউন্ট ও  সংবাদমাধ্যম ভারতে চলবে, উঠল নিষেধাজ্ঞা

অপারেশন সিন্দুর চলাকালীন পাক সেলিব্রিটিদের সোশ্যাল অ্যাকাউন্ট, ওয়েবসাইট, সেদেশের ইউটিউব চ্যানেল ও সংবাদমাধ্যমও ব্যান করা হয়েছিল ভারতে। আজ, বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার

অপারেশন সিন্দুর: পাক সেলিব্রিটিদের সোশ্যাল অ্যাকাউন্ট ও  সংবাদমাধ্যম ভারতে চলবে, উঠল নিষেধাজ্ঞা
  • ২ জুলাই, ২০২৫ ২১:০৭
Prefer us on Google

নয়াদিল্লি, ২ জুলাই: অপারেশন সিন্দুর চলাকালীন পাক সেলিব্রিটিদের সোশ্যাল অ্যাকাউন্ট, ওয়েবসাইট, সেদেশের ইউটিউব চ্যানেল ও সংবাদমাধ্যমও ব্যান করা হয়েছিল ভারতে। আজ, বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার। শুধু পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টই নয় ভারত-পাক যুদ্ধ আবহে নিষিদ্ধ হয়েছিল একাধিক পাকিস্তানি ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতার ইউটিউব চ্যানেলও। কিন্তু সেগুলি থেকেও এবার ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে।

Advertisement

মূলত ভারত-পাক যুদ্ধ আবহে ভুল তথ্য ছড়ানো এবং ভারতের অপারেশন সিন্দুর নিয়ে নেতিবাচক আলোচনা, ভুয়ো পোস্টের কারণেই বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। এদিন সেগুলির উপর থেকে ব্যান তুলে নিতেই  তার মধ্যে বেশ কিছু চ্যানেল আবার দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ