Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে ‘অপারেশ আঘাত’, গ্রেফতার ২৮৫, বাজেয়াপ্ত অস্ত্র-মাদক

উৎসবের মরশুমে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্ক পুলিশ । যে কারণে রাস্তায় রাস্তায় নাকা চেকিং চালাচ্ছেন পুলিশ কর্মীরা। তাতে মিলেছে সাফল্যও।

দিল্লিতে ‘অপারেশ আঘাত’, গ্রেফতার ২৮৫, বাজেয়াপ্ত অস্ত্র-মাদক
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:১২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: আর কয়েকদিন পরে নতুন বছর। বর্ষবরণের আগে রাজধানী দিল্লিতে ব্যাপক ধরপাকড় শুরু দিল্লি পুলিশের। যার পোশাকি নাম ‘অপারেশন আঘাত ৩.০’। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এখনও পর্যন্ত ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বিপুল অস্ত্র ও মাদক।

Advertisement

লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় মুখ পুড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের। ফলে উৎসবের মরশুমে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্ক তারা। যে কারণে রাস্তায় রাস্তায় নাকা চেকিং চালাচ্ছেন পুলিশ কর্মীরা। তাতে মিলেছে সাফল্যও। আবগারি আইন, এনডিপিএস আইন এবং জুয়া বিরোধী আইনে রাজধানীর দক্ষিণ-পূর্ব জেলা থেকে মোট ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ ও ২৭টি ছুরি।
এখানেই শেষ নয়। নববর্ষের জমায়েতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫০৪ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। অতীতে অপরাধনমূলক কার্যকলাপে জড়িত থাকার নজরে আছে এমন ১১৬ জনকে আটক করা হয়েছে। তল্লাশি ও নাকা চেকিংয়ের সময়ে ২৩১টি বাইক ও একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনেও এমন অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ