ডিসপুর, ২৭নভেম্বর: ক্ষমতায় আসার কয়েকমাসের মধ্যেই বাল্যবিবাহ ও অপ্রাপ্তবয়স্কদের গর্ভবতী হওয়ার সামগ্রিক ছবি তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভবতী হওয়ার ঘটনা ঘটলে এরপর থেকে শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেপ্তার করার কড়া নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী। গত কয়েকবছর ধরে সেই পথে হেঁটেই অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়েছে হিমন্ত বিশ্বশর্মার সরকার। সেই অভিযানে গত পাঁচ বছরে ছয় হাজার জনের বেশি লোক গ্রেপ্তার হয়েছে অসমে। আজ আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূলকরণ দিবসে এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
তিনি জানান, ‘বাল্যবিবাহের রুখতে গত কয়েক বছর ধরে লাগাতার অভিযান চালাচ্ছে অসম সরকার। ২০২১ সাল থেকে এই সমস্ত সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এখনও সেই অভিযান চালানো হচ্ছে এই অপরাধের বিরুদ্ধে। সামাজিক এই কুপ্রথাগুলি নির্মূল করাই তাঁদের অঙ্গীকার। কোনো শিশুকেই জোর করে বিয়ে দিয়ে তাঁর শৈশব নষ্ট করা যাবে না।’ উল্লেখ্য, বাল্যবিবাহে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সেই বিষয়েও কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কোনোও নাবালিকাকে বিয়ে করলেই সেই ছেলেটি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



