Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তিন সপ্তাহ পর প্রকাশ্যে ওলি

জেন-জি’র আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কে পি শর্মা ওলি। ৯ সেপ্টেম্বর ইস্তফা দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। শনিবার ভক্তপুরে সিপিএন-ইউএমএলের ছাত্র সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এদিন দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন ওলি।

তিন সপ্তাহ পর প্রকাশ্যে ওলি
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

কাঠমাণ্ডু: জেন-জি’র আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কে পি শর্মা ওলি। ৯ সেপ্টেম্বর ইস্তফা দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। শনিবার ভক্তপুরে সিপিএন-ইউএমএলের ছাত্র সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এদিন দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন ওলি। 

Advertisement

জেন-জির আন্দোলনে একাধিক মন্ত্রী, নেতা, প্রাক্তন রাষ্ট্রনেতা হামলার মুখে পড়েছিলেন। তড়িঘড়ি ইস্তফা দিয়ে অন্তরালে চলে গিয়েছিলেন ওলি। হেলিকপ্টারে তাঁকে কাঠমাণ্ডু ছাড়তেও দেখা যায়। জল্পনা ছড়িয়েছিল, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। যদিও পরে জানা যায়, ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপাল সেনার আশ্রয়ে চলে গিয়েছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্থায়ী বাসভবনে রাখা হয়েছিল। ওই ঘটনার প্রায় তিন সপ্তাহ প঩ড়ে প্রকাশ্যে আসায় ওলির পরবর্তী পদক্ষেপ নিয়েও চর্চা তুঙ্গে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, যুব সম্প্রদায়ের আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ওলি। সেই যুবদের অনুষ্ঠানেই এসে কৌশলী বার্তা দিলেন তিনি।     

Advertisement
সম্পর্কিত সংবাদ