Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

অফবিট স্ন্যাক্স

অফবিট ক্যাফে। পড়ন্ত বিকেলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর এই ক্যাফে থেকে। সেখানকার শেফ মীর মোজাফ্‌ফর হোসেন দিলেন দু’টি রেসিপি।

অফবিট স্ন্যাক্স
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চারমুলা গ্রিলড ফিশ

Advertisement

উপকরণ: ভেটকি বা বাসা মাছের ফিলে ২৫০ গ্রাম, ধনেপাতা  কাপ কুচোনো, পার্সলে  কাপ কুচোনো, রশুন ৫-৬ কোয়া কুচোনো, লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর খোসার কুচি  চা চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, কাঁচালংকা ১৫ গ্রাম, প্যাপরিকা বা লাল লংকার গুঁড়ো ১ চা চামচ, নুন ও গোলমরিচ স্বাদমতো, লেবু পরিমাণমতো।

প্রণালী: প্রথমে ধনেপাতা, পার্সলে, রশুন, কাঁচা লংকা, লেবুর রস, লেবুর খোসার কুচি, প্যাপরিকা, অলিভ অয়েল, নুন ও গোলমরিচ একসঙ্গে ব্লেন্ড করে একটু দানাদার মিশ্রণ তৈরি করুন। এবার মাছের ফিলেগুলিতে এই মিশ্রণ ভালোভাবে মাখিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। এরপর গ্রিল করে নিন। ততক্ষণই করতে হবে, যতক্ষণ না মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে বাইরের দিকটা সুন্দরভাবে গ্রিলড ও হালকা পোড়া দাগযুক্ত হয়। শেষে উপর থেকে তাজা লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরি এই গ্রিলড ফিশ। 

পর্তুগিজ চিকেন স্কিউয়ার্স

উপকরণ: বোনলেস চিকেন লেগ ১৮০ গ্রাম, ছোটো কিউব করে কাটা, পেরিপেরি স্যস ২ টেবিল চামচ, রশুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, হাং কার্ড ৭০ গ্রাম, পুদিনা পাতা ২-৩টি কুচোনো, প্যাপরিকা, নুন ও গোলমরিচ স্বাদ মতো, কাঠের স্কিউয়ার্স পরিমাণ মতো, তেল সামান্য।

প্রণালী: প্রথমে একটি পাত্রে চিকেন কিউব, পেরিপেরি স্যস, রশুন বাটা, অলিভ অয়েল, লেবুর রস, হ্যাং কার্ড, প্যাপরিকা, নুন ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মেখে অন্তত ৩০-৪৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। কাঠের স্কিউয়ার্স ব্যবহারের আগে জলে ভিজিয়ে রাখুন। এরপর ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলি স্কিউয়ার্সে গেঁথে নিতে হবে। ইচ্ছে হলে মাঝে পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোও দেওয়া যায়। গ্রিল প্যান বা তাওয়া সামান্য তেল মাখিয়ে গরম করে মাঝারি বা উচ্চ আঁচে স্কিউয়ার্সগুলি ৭-৮ মিনিট গ্রিল করুন। মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হবে, যাতে সব দিক সমানভাবে সেদ্ধ ও গ্রিলড হয়। শেষ এক মিনিটে উপর থেকে আরও একটু পেরিপেরি স্যস ব্রাশ করে দিতে হবে।

ক্রিমি ইয়োগার্ট ডিপ: হাং কার্ডের সঙ্গে কুচোনো পুদিনা পাতা ও ভাজা রশুন কুচি মিশিয়ে ক্রিমি ডিপ তৈরি করতে হবে। গরম গরম চিকেন স্কিউয়ার্স ক্রিমি ইয়োগার্ট ডিপের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ