Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়াকিবহাল নন উত্তরের নেতারা, ‘বাংলা ভাষা’ নিয়ে চাপে বঙ্গ বিজেপি

বাঙালি এবং বাংলাভাষা বিতর্কে প্রবল চাপে বঙ্গ বিজেপি। এই ইস্যুতে রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন দলের নেতারা। বাঙালি জাত্যাভিমান সম্পর্কে ওয়াকিবহাল নন উত্তর ভারতের নেতারা। ফলে এক্ষেত্রে বিতর্ক অব্যাহত থাকলে ছাব্বিশের ভোটে বাংলায় বিজেপির ভোটবাক্সে প্রভাব পড়তে বাধ্য।

ওয়াকিবহাল নন উত্তরের নেতারা, ‘বাংলা ভাষা’ নিয়ে চাপে বঙ্গ বিজেপি
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বাঙালি এবং বাংলাভাষা বিতর্কে প্রবল চাপে বঙ্গ বিজেপি। এই ইস্যুতে রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন দলের নেতারা। বাঙালি জাত্যাভিমান সম্পর্কে ওয়াকিবহাল নন উত্তর ভারতের নেতারা। ফলে এক্ষেত্রে বিতর্ক অব্যাহত থাকলে ছাব্বিশের ভোটে বাংলায় বিজেপির ভোটবাক্সে প্রভাব পড়তে বাধ্য। সেই কারণে এই ইস্যু সামাল দিতে দিশা খুঁজতে মরিয়া হয়েছে বঙ্গ বিজেপি। সেইমতোই বাংলা ও বাঙালি কেন্দ্রিক একাধিক কর্মসূচি গ্রহণের ভাবনা শুরু হয়েছে দলের অন্দরে। এই মুহূর্তে বাংলা ও বাঙালি ইস্যুতে অযথা বিতর্কিত মন্তব্য দলের জন্যই ব্যুমেরাং হতে পারে। দাঁড়াবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এটিই বোঝাতে চাইছে বাংলার গেরুয়া শিবির। 

Advertisement

নামপ্রকাশে অনিচ্ছুক দলীয় নেতৃত্বের একটি অংশের আশঙ্কা, এই ব্যাপারে তৃণমূল সহ রাজ্যের অন্য প্রতিপক্ষ দলগুলি বিজেপি বিরোধী সুর আরও চড়া করবে। একে বাঙালি জাত্যাভিমান, তায় যদি প্রতিপক্ষ দলগুলির প্রচার কৌশলে সাধারণ মানুষ সাড়া দেয়, তাহলে গেরুয়া শিবিরের জন্য বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রশ্নে বঙ্গ বিজেপির কড়া অবস্থান অবশ্য পাল্টাচ্ছে না। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, অমিত মালব্যের টুইটে হয়তো কোনও কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকতে পারে। তবে বাঙালি ভাষা বলে সত্যিই তো কোনও ভাষা নেই। বাংলা ভাষা আছে। যে পার্টির নেতা-নেত্রীরা শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে পারেন না, তাদের বিজেপিকে এই ব্যাপারে জ্ঞান দেওয়া সাজে না। সাধারণ মানুষ মূর্খ নন। তাদের রাজনৈতিকভাবে অচেতন ভেবে নেওয়ার কোনও কারণ নেই। বিজেপি ভীষণভাবে বাংলার পার্টি, বাঙালির পার্টি। বস্তুত ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ এবং ‘বাংলা ভাষা’—এই দু’টো ইস্যু সমগোত্রীয় নয়। বিজেপি নেতৃত্বের একাংশ তা বোঝাতে চাইছেন।  রাজনৈতিক সূত্রের দাবি, বাংলার আসন্ন ভোটে বাঙালি এবং বাংলাভাষা ইস্যু যে অন্যতম প্রধান নির্বাচনী এজেন্ডা হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতেই ভোটের আগে বাঙালিয়ানাকে মূলধন করে নির্বাচনী প্রচার কৌশলের ছক খুঁজতে মরিয়া বাংলার গেরুয়া শিবির। 

Advertisement
সম্পর্কিত সংবাদ