Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তমী থেকে নবমী ভোর ৪টে পর্যন্ত চালু নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো, পুজোয় বন্ধ কবি সুভাষ-বেলেঘাটা রুট

সপ্তমী, অষ্টমী ও নবমীতে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে দুপুর একটা থেকে ভোর চারটে পর্যন্ত চলবে মেট্রো। অন্যদিকে, ষষ্ঠী অর্থাৎ আগামী রবিবার সকাল ন’টায় এই রুটে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে।

সপ্তমী থেকে নবমী ভোর ৪টে পর্যন্ত চালু নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো, পুজোয় বন্ধ কবি সুভাষ-বেলেঘাটা রুট
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তমী, অষ্টমী ও নবমীতে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে দুপুর একটা থেকে ভোর চারটে পর্যন্ত চলবে মেট্রো। অন্যদিকে, ষষ্ঠী অর্থাৎ আগামী রবিবার সকাল ন’টায় এই রুটে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। দিনের শেষ মেট্রো দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে যথাক্রমে ১০টা ৪৮ মিনিট ও ১০টা ৫১ মিনিটে। দশমীতে এই রুট চালু থাকবে দুপুর একটা থেকে রাত ১০টা পর্যন্ত। ব্লু লাইনের মতো হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে সপ্তমী, অষ্টমী ও নবমীতে দুপুর দেড়টা থেকে ভোর চারটে ১৮ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। দশমীতে গঙ্গাবক্ষের মেট্রো চলবে দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শহরের প্রথম বিমানবন্দর সংযোগকারী করিডর সপ্তমী, অষ্টমী, নবমীতে বর্ধিত সময় চালু থাকবে। নোয়াপাড়া-বিমানবন্দর রুটে এই দিনগুলিতে মেট্রো চালু হবে দুপুর তিনটেয়। শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত সাড়ে ১০টায়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত জোকা-মাঝেরহাট মেট্রো পথে বাণিজ্যিক দৌড় চলবে দুপুর তিনটে থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। অন্যদিকে, কবি সুভাষ থেকে বেলেঘাটা রুট পুজোয় বন্ধ থাকবে। রেলের যুক্তি, বাইপাসের উপর তেমন বড় পুজো নেই। তাই পর্যাপ্ত যাত্রী মিলবে না। ফলস্বরূপ পঞ্চমী থেকে দশমী এই রুটে মেট্রো চলাচল করবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ