নয়াদিল্লি: মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করল আইসিসি। তবে কোনও ম্যাচ নেই ইডেনে। ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্বোধন। এছাড়া টুর্নামেন্টের ফাইনাল ২ নভেম্বর। প্রথম ম্যাচেই মাঠে নামছে ভারত। তবে প্রতিপক্ষ এখনও জানানো হয়নি। উল্লেখ্য, ভারতের চারটি স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের ম্যাচ হবে। বেঙ্গালুরু ছাড়া বাকি তিনটি ভেন্যু যথাক্রমে গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম। এছাড়া কিছু ম্যাচ হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান মহিলা দল অবশ্য ভারতের মাটিতে কোনও ম্যাচ খেলবে না। সেক্ষেত্রে তারা সেমি-ফাইনাল বা ফাইনালে পৌঁছতে পারলে সেই ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। পাশাপাশি ২০২৬ সালের মহিলাদের টি-২০ বিশ্বকাপের ভেন্যু নির্বাচনও সেরে ফেলল আইসিসি। কুড়ি-কুড়ি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। ঐতিহ্যের লর্ডসে আয়োজিত হবে মেগা ফাইনাল।



