Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আড়াই মাস বেতন নেই! কেন্দ্রের অধীনস্থ চা বাগানে চরম শ্রমিক অসন্তোষ

কর্মীদের আড়াই মাসের বেতন বকেয়ার অভিযোগ। এমনকী গত ৬ সপ্তাহ ধরে মজুরিও পাচ্ছেন না শ্রমিকরা! দীর্ঘদিন ধরেই জমা পড়ছে না পিএফ-ও।

আড়াই মাস বেতন নেই! কেন্দ্রের অধীনস্থ চা বাগানে চরম শ্রমিক অসন্তোষ
  • ১২ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কর্মীদের আড়াই মাসের বেতন বকেয়ার অভিযোগ। এমনকী গত ৬ সপ্তাহ ধরে মজুরিও পাচ্ছেন না শ্রমিকরা! দীর্ঘদিন ধরেই জমা পড়ছে না পিএফ-ও। এই পরিস্থিতিতে কেন্দ্রের অধীনস্থ সংস্থার চা বাগানগুলিতে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙল শ্রমিকদের। অবরোধ, বিক্ষোভে কাজ না হওয়ায় এবার কলকাতায় সংস্থার অফিসে অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Advertisement

জানা যাচ্ছে আগামী ১৫ জুন ট্রেনে দল বেঁধে রওনা হবেন চা শ্রমিকরা। পরের দিন অর্থাৎ ১৬ জুন কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ওই সংস্থার কলকাতা অফিসের কর্তাদের ঘেরাও করবেন তাঁরা। এই নিয়ে ওই সংস্থার অধীনে ডুয়ার্সে যে চারটি বাগান (বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভাটি) রয়েছে, তার প্রতিটিতেই পোস্টারিং করেছেন ক্ষুব্ধ শ্রমিকরা। কলকাতায় সংস্থার অফিসে ঘেরাও অভিযানের বিষয়ে গতকাল, বুধবার চারটি বাগানের শ্রমিকরা যৌথভাবে জরুরি বৈঠকও করেন। সেখানে ঠিক হয়েছে, প্রয়োজনে কলকাতায় থেকেই লাগাতার আন্দোলন চালানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ