Bartaman Logo
৫ জুলাই, ২০২৬

সরস্বতী পুজোর দিন বাংলায় পরীক্ষা হবে না, সমালোচনার মুখে জানাল এনটিএ

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি দীর্ঘদিনের। তার মধ্যে এই বছর ২৩ জানুয়ারি সরস্বতী পুজোও রয়েছে। অথচ ওই দিনেই জেইই মেইন পরীক্ষা ফেলেছিল এনটিএ। যা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক।

সরস্বতী পুজোর দিন বাংলায় পরীক্ষা হবে না, সমালোচনার মুখে জানাল এনটিএ
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের প্রতিবাদের মুখে শেষপর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স (জেইই মেইন) পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হল কেন্দ্র। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

Advertisement

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি দীর্ঘদিনের। তার মধ্যে এই বছর ২৩ জানুয়ারি সরস্বতী পুজোও রয়েছে। অথচ ওই দিনেই জেইই মেইন পরীক্ষা ফেলেছিল এনটিএ। যা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। কেন্দ্রের এহেন মনোভাবে অসন্তোষ প্রকাশ করে নবান্নও। পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠান রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারও ওই দিন পরীক্ষা না নেওয়ার অনুরোধ করেন। তাতেই কাজ হয়েছে। ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে ওই পরীক্ষা হচ্ছে না। কথা জানিয়েছে এনটিএ।

গত বছর নভেম্বরে প্রাথমিকভাবে জেইই মেইনসের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। পরে ৯ জানুয়ারি সেই দিনক্ষণ পরিবর্তন করা হয়। জেইই মেইনের প্রথম পত্রের বিই ও বি-টেক পরীক্ষা হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ জানুয়ারি। দ্বিতীয় পর্বের দিন পূর্ববর্তী সূচি অনুযায়ী ২ থেকে ৯ এপ্রিল রাখা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ