Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে খেলাই লক্ষ্য নেইমারের

আগামী বছর জুন মাসে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপে খেলাই লক্ষ্য নেইমারের
  • ২ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

সাও পাওলো: আগামী বছর জুন মাসে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দেশের জার্সিতে মহাযুদ্ধে আদৌ তিনি খেলতে পারবেন কিনা, তা চূড়ান্ত নয়। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে নেইমার। সেলেকাওদের কোচের দায়িত্ব নিয়ে কার্লো আনসেলোত্তিও তাই তাঁকে দলে ফেরাননি। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই ব্রাজিলিয়ান পোস্টার বয়ের অবসর নিয়ে জল্পনা চলছিল। তবে যাবতীয় জল্পনাকে উড়িয়ে নেইমার সাফ জানিয়ে দেন, এখনই অবসরের কোনও ভাবনা নেই তাঁর। বরং দেশের জার্সিতে আরও একবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করাই লক্ষ্য। দু’দিন আগেই স্যান্টোসের সঙ্গে চুক্তি নবীকরণ করেন নেইমার। তারপর তিনি জানান, ‘ফুটবলের প্রতি আমার ভালোবাসা একইরকম রয়েছে। জানি, চোটের কারণে অনেকটা সময় আমায় মাঠের বাইরে থাকতে হয়েছে। তাই বলে অবসরের কোনও চিন্তাভাবনা নেই। আগামী বিশ্বকাপে মাঠ মাতাতে চাই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ