Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হোটেল রেস্তরাঁর খবর

হোটেল রেস্তরাঁর খবর
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চাওম্যানে গ্রেট এশিয়ান ফেস্টিভ্যাল

Advertisement

গত বছরের মতোই এবছরও গ্রেট এশিয়ান ফুড ফেস্ট নিয়ে হাজির হয়েছে চাওম্যান রেস্তরাঁ। আমাদের দেশে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রাচ্য বা ওরিয়েন্টাল কুইজিনের ক্ষেত্রে ততটা বাহুল্য নেই। সেই অভাব পূরণ করার জন্যই এই গ্রেট এশিয়ান ফেস্টিভ্যাল নিয়ে হাজির হয়েছে চাওম্যান। এখানে পাবেন জাপানি, কোরিয়ান, ভিয়েতনামিজ, থাই ও মালয়েশিয়ান খাবার। মেনুতে রয়েছে পর্ক উইথ মাশরুম, সিফুড টেম্পুরা মোরিওয়েস, চিকেন কারাগে, পর্ক টেরিয়াকি, চিকেন কাটসু সহ আরও নানা পদ।

চ্যাপ্টার টু রেস্তরাঁয় গোয়ান ফেস্ট

শহরের বুকে এক টুকরো গোয়ার যাপনচিত্র উপভোগ করতে চাইলে চলে যান চ্যাপ্টার টু রেস্তরাঁয়। এখানে চলছে গোয়ান ফেস্ট। রেস্তরাঁয় বাজছে গোয়ানিজ বিচ মিউজিক। মেনুতে পাবেন গোয়ান স্কুইড চিলি ফ্রাই, পর্ক স্যসেজ চিলি ফ্রাই, গোয়ান ফিশ ক্রোকে, ক্রিশপি ফ্রায়েড বমবিল, গোয়ান বিয়ার ব্যাটারড প্রন, গোয়ান চিকেন চপ, গোয়ান ক্র্যাব মশলা, পর্ক সর্পোটেল, প্রন বালচাও, গোয়ান ফিশ কারি, পর্ক ভিন্ডালু, মাশরুম চিলি ফ্রাই সহ আরও অনেক পদ। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই মেনু পাবেন রেস্তরাঁয়।

সম্পর্কিত সংবাদ