Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোমবার থেকে চালু নয়া ট্রেন

হাওড়া শাখার তারকেশ্বর লাইনের ট্রেন যাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে তারকেশ্বর-শেওড়াফুলির মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালু হচ্ছে

সোমবার থেকে  চালু নয়া ট্রেন
  • ১৩ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া শাখার তারকেশ্বর লাইনের ট্রেন যাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে তারকেশ্বর-শেওড়াফুলির মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালু হচ্ছে। যাত্রীবান্ধব এই ব্যবস্থায় ট্রেন সফর আরও মসৃণ হবে বলে আশাবাদী রেল কর্তারা। ট্রেনটি সোমবার তারকেশ্বর স্টেশন থেকে সকাল ১০টা ৫ মিনিটে ছাড়বে। সকাল ১০টা ৫৩ মিনিটে শেওড়াফুলি স্টেশনে পৌঁছবে। ফিরতি রুটে শেওড়াফুলি থেকে সকাল ১১টা ৪ মিনিটে ট্রেনটি তারকেশ্বরের উদ্দেশে রওড়া দেবে। বেলা ১১টা ৫০ মিনিটে ট্রেনটি গন্তব্যে পৌঁছবে। লোকালটি সমস্ত স্টেশনে থামবে।      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ