Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সেপ্টেম্বরে নতুন উচ্চ মাধ্যমিক: টয়লেট ব্রেক নেই, অ্যাডমিট মিলবে অনলাইনে

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের (সার্বিকভাবে তৃতীয়) পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। সেমেস্টারে ভাগ হওয়ার পরে এটিই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

সেপ্টেম্বরে নতুন উচ্চ মাধ্যমিক: টয়লেট  ব্রেক নেই, অ্যাডমিট মিলবে অনলাইনে
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের (সার্বিকভাবে তৃতীয়) পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। সেমেস্টারে ভাগ হওয়ার পরে এটিই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই পরীক্ষার যাবতীয় নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে অনলাইনেই। স্কুলগুলি তা ডাউনলোড করে প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ তা তুলে দেবেন ছাত্রছাত্রীদের হাতে। ওএমআর শিট যাতে বৃষ্টিতে ভিজে নষ্ট না-হয়, তার জন্য পলিথিনের প্যাকেটে ভরে পাঠানো এবং আনানো হবে। কারণ, ওএমআর শিটে জল পড়লে কম্পিউটার সেটি মূল্যায়ন করতে পারবে না। প্রশ্নপত্রও একই পদ্ধতিতে আসবে। সকাল ৯টা ৫৫ মিনিটে দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষর নিয়ে, সবার সামনে প্রশ্নপত্র খোলা হবে। সওয়া একঘণ্টার পরীক্ষা বলে ছাত্রছাত্রীরা কোনও ‘টয়লেট ব্রেক’ পাবে না। পরীক্ষার্থীদের অন্তত একঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতেই হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ