Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে অবস্থিত ভারতীয় নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা জারি

ইজরায়েলের সঙ্গে যুদ্ধ থেমে গিয়েছে ইরানের। পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। তারপরেও ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করা হল।

ইরানে অবস্থিত ভারতীয় নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা জারি
  • ১৬ জুলাই, ২০২৫ ১০:০৭
Prefer us on Google

তেহরান, ১৬ জুলাই: ইজরায়েলের সঙ্গে যুদ্ধ থেমে গিয়েছে ইরানের। পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। তারপরেও ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করা হল। গতকাল, মঙ্গলবার গভীর রাতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জারি করা হয়েছে সেই নির্দেশিকা। যাতে বলা হয়েছে, ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণের ঝুঁকি নেবেন না। পরিস্থিতির উন্নতির বিষয়টি সাবধানতার সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এলাকার সর্বশেষ আঞ্চলিক ঘটনার পর্যবেক্ষণ এবং ভারতীয় কর্তৃপক্ষের জারি করা পরামর্শগুলি অনুসরণ করতে হবে।

Advertisement

ইরান থেকে কোনও ভারতীয় নাগরিক চলে আসতে চাইলে বাণিজ্যিক বিমান এবং ফেরি পরিষেবা ব্যবহার করতে পারবেন। কিন্তু কেন এই সতর্কতা? সেই বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। কিছুদিন আগে মার্কিন নাগরিকদের জন্যও একই ধরণের নির্দেশিকা জারি করেছিল ওয়াশিংটন। যদিও কেন সেই নির্দেশিকা, সেই বিষয়ে বিস্তারিত জানায়নি আমেরিকাও। ওয়াকিবহল মহলের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে তেল আভিভ ও তেহরানের মধ্যে যুদ্ধ থামলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। উত্তেজনা রয়েই গিয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লিও।

Advertisement
সম্পর্কিত সংবাদ