Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

স্থগিত নীরজ চোপড়া ক্লাসিক

যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নীরজ চোপড়ার। তাঁর নামে হতে চলা টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওলিম্পিকসে সোনা জয়ী তারকা।

স্থগিত নীরজ চোপড়া ক্লাসিক
  • ১০ মে, ২০২৫ ১৫:০৫

নয়াদিল্লি: যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নীরজ চোপড়ার। তাঁর নামে হতে চলা টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওলিম্পিকসে সোনা জয়ী তারকা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নীরজ লিখেছেন, ‘দেশে সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল। অ্যাথলিটদের নিরাপত্তা সবার আগে। সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Advertisement

নীরজ চোপড়া ক্লাসিকের উদ্বোধনী আসর প্রাথমিকভাবে পঞ্চকুলাতে হওয়ার কথা ছিল। কিন্তু পরে ভ্যেনু স্থানান্তরিত হয় বেঙ্গালুরুতে। নীরজ চোপড়া ক্লাসিক শুরু হওয়ার কথা ছিল ২৪ মে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে খেলতে প্যারিস ওলিম্পিকসে সোনা জয়ী পাকিস্তানের আরশাদ নাদিমকেও আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। তার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল নীরজকে।

সম্পর্কিত সংবাদ