বাংলাদেশকে ১৩ গোল মনদীপদের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জলন্ধর: হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা দাপটে করল ভারত। মঙ্গলবার জলন্ধরে বাংলাদেশকে ১৩-০ ব্যবধানে উড়িয়ে দিলেন ক্রেগ ফুলটনের ছেলারা। দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের নায়ক মনদীপ সিং। জোড়া লক্ষ্যভেদ ক্যাপ্টেন হরমনপ্রীত, দীলপ্রীত ও হার্দিকের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন শিলানন্দ লাকরা, অভিষেক, নীলকান্ত শর্মা ও জুগরাজ সিং। উল্লেখ্য, বাংলাদেশকে ১৩ গোলের মালা পরানোর পর নীলকান্ত অবসর ঘোষণা করেন। এই টুর্নামেন্ট খেলেই হকিকে বিদায় জানাবেন তিনি। 

Advertisement