Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অধ্যাপকের ভূমিকায়

থ্রিলারে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে আপনি আগেও দেখেছেন। ফের থ্রিলার ঘরানায় অভিনয় করবেন। তবে চরিত্রের আঙ্গিক সম্পূর্ণ আলাদা। ছবির নাম ‘ফারার’।

অধ্যাপকের ভূমিকায়
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

• থ্রিলারে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে আপনি আগেও দেখেছেন। ফের থ্রিলার ঘরানায় অভিনয় করবেন। তবে চরিত্রের আঙ্গিক সম্পূর্ণ আলাদা। ছবির নাম ‘ফারার’। এক অধ্যাপকের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজ। শোনা যাচ্ছে, ডাকাতির গল্পকে কেন্দ্র করে লেখা হচ্ছে চিত্রনাট্য। সেখানেই পদার্থবিদ্যার অধ্যাপকের চরিত্রে দেখা যাবে তাঁকে। খলচরিত্রে থাকবেন হলিউড তারকা ইলিয়া ভোলক। ‘মিশন ইমপসিবল’, ‘ইন্ডিয়ানা জোনস’-এর মতো প্রজেক্টে তাঁর কাজ সমাদৃত। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কুশাগ্র শর্মা। এছাড়াও এই ছবিতে কাজ করবেন ‘গ্রেট ইন্ডিয়ান কিচেন’, ‘ডাব্বা কার্টেল’ খ্যাত নিমিশা সাজায়ান। সূত্রের খবর, পুরোদমে প্রাক-প্রযোজনা স্তরের কাজ চলছে। শীঘ্রই শুরু হবে শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে। ভার্সেটাইল অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত নওয়াজ। ফলে এই ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হবে বলেই আশাবাদী নির্মাতারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ