Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বর্ষণমুখর

বারাসতের বিদ্যাসাগর হলে সম্প্রতি আয়োজিত হল ‘বর্ষা বন্দনা’। বৃষ্টি না হলেও ‘বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা’য় শ্রোতারা গানে গানে ভিজলেন।

বর্ষণমুখর
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বারাসতের বিদ্যাসাগর হলে সম্প্রতি আয়োজিত হল ‘বর্ষা বন্দনা’। বৃষ্টি না হলেও ‘বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা’য় শ্রোতারা গানে গানে ভিজলেন। ‘মেঘ আর বৃষ্টির’ অনুষ্ঠানে শিল্পী ছিলেন বর্ণালি মৈত্র ও মনোময় ভট্টাচার্য। প্রথম পর্ব ছিল বর্ণালি মৈত্রর জন্য। অষ্টাদশ শতকের ঠুমরী দিয়ে শুরু করেন। তারপর তাঁর গানের ভেলা ভাসতে থাকে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল থেকে দেবজ্যোতি মিশ্রর তীর ছুঁয়ে পৌঁছয় শ্রোতাদের কাছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল শিল্পী মনোময় ভট্টাচার্যের। রবীন্দ্রনাথ নজরুল হয়ে মনোময়ের তরী পৌঁছয় আধুনিকে। বেহালায় ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়, তালবাদ্যে রতন বন্দ্যোপাধ্যায় ও কি বোর্ডে কৌস্তুভ রানা সরকার।

Advertisement

তাপস কাঁড়ার

Advertisement
সম্পর্কিত সংবাদ