• মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবিটি পরিচালনা করবেন সুধীর মিশ্র। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুভব সিনহা। শোনা যাচ্ছে, মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন স্বল্প আলোচিত অধ্যায় তুলে ধরা হবে এই ছবিতে। প্রথমবার পর্দায় জাতির জনকের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত মনোজ। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ শুক্লাকে।



