• ‘তনু ওয়েডস মনু’ ছবির সিক্যুয়েলে কাজ করবেন না কঙ্গনা রানাওয়াত এবং আর মাধবন। শোনা যাচ্ছে, শীঘ্রই সম্পূর্ণ নতুন কাস্ট নিয়ে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পরিচালনা শুরু করবেন মিতাক্ষরা কুমার। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ হয়েছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু করবেন নির্মাতারা। ‘তনু ওয়েডস মনু’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবি দু’টি দারুণ সফল। তা সত্ত্বেও কেন তৃতীয় পর্ব করতে রাজি হলেন না দুই তারকা? সেই জবাব এখনও অধরা। নতুন মুখ কারা হচ্ছেন, তা নির্মাতাদের তরফে শীঘ্রই ঘোষণা করা হবে।
Advertisement



