• ফের সামনাসামনি! দেখা হতেই পরস্পরকে উষ্ণ আলিঙ্গন। নিমেষেই আরও একবার চর্চায় উঠে এল শাহিদ কাপুর ও করিনা কাপুর খানের বহুচর্চিত ‘প্রেম’ কাহিনি। একসময় রুপোলি পর্দায় রোমান্সের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত প্রেম নিয়েও গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। তাঁদের ব্রেক আপ নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে দু’জনেই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু আইফার সাংবাদিক সম্মেলনের আলিঙ্গন কি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? সাংবাদিক বৈঠকের পর আইফা-র মঞ্চে আরও কী কী অপেক্ষা করছে, তা নিয়েই জোর জল্পনা চলছে।
Advertisement



