• দ্বিতীয়বার মা হওয়ার পর ফ্লোরে ফিরছেন দীপিকা পাড়ুকোন। আগামী ২৬ অক্টোবর মুম্বইতে ‘কিং’-এর একটি গানের শ্যুটিং করবেন নায়িকা। তাঁর সঙ্গে থাকবেন শাহরুখ খান। পর্দায় শাহরুখ-দীপিকার জুটি মানেই ম্যাজিক। ‘কিং’-এ সেই ম্যাজিক ফের দেখবেন দর্শক। কেবল শাহরুখ-দীপিকাই নন, এই গানে ছবির সব শিল্পীই থাকবেন বলে খবর। কে কে রয়েছেন ছবিতে? রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় বর্মা সহ আরও অনেকে রয়েছেন ‘কিং’-এর কাস্ট লিস্টে। দীপিকা ও শাহরুখকে নিয়েই রয়েছে গানের প্রথম দিনের শ্যুটিং।
Advertisement



