Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আহত কার্তিক

শ্যুটিং চলাকালীন আহত হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। কবীর খানের পরের স্পোর্টস ড্রামায় কাজ করছেন কার্তিক।

আহত কার্তিক
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শ্যুটিং চলাকালীন আহত হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। কবীর খানের পরের স্পোর্টস ড্রামায় কাজ করছেন কার্তিক। সেই ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছে মুম্বইয়ে। আচমকা হাঁটুতে আঘাত পান কার্তিক। জানা গিয়েছে, এর মধ্যে সাময়িকভাবে শ্যুট বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করতে হবে কার্তিককে। তারপর সুস্থ হয়ে ফের ফ্লোরে ফিরবেন নায়ক। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই ছবির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন কার্তিক। কেবল অভিনয়ই নয়, ছবিটি প্রযোজনাও করছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ