Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস যোজনায় অনিয়ম, থানায় হাজিরা অভিযুক্ত কাউন্সিলরের

আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগে প্রধাননগর থানায় হাজিরা দিলেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রামভজন মাহাত।

আবাস যোজনায় অনিয়ম, থানায় হাজিরা অভিযুক্ত কাউন্সিলরের
  • ২০ আগস্ট, ২০২৬ ২১:২১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  শিলিগুড়ি: আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগে প্রধাননগর থানায় হাজিরা দিলেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রামভজন মাহাত। অভিযোগ, যোগ্যদের বঞ্চিত করে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের আবাস যোজনায় ঘর পাইয়ে দিয়েছেন। অসৎ উদ্দেশ্যেই তিনি এই কাজ করেছেন। কয়েকদিন আগে থানায় এই ব্যাপারে অভিযোগ করেন এক ব্যক্তি। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে দু'জনকে গ্রেপ্তার করে। এই অবস্থায় গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দারস্থ হন রামভজন। পরে আদালতের নির্দেশে তিনি আজ, বৃহস্পতিবার প্রধাননগর থানায় হাজিরা দেন।

Advertisement

রামভজন বিষয়টি নিয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি। তাঁর কয়েকজন অনুগামীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই রামভজনকে ফাঁসানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রামভজন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি(সমতল) কুন্তল রায় বলেন, বিষয়টি জানা নেই। এই ব্যাপারে খোঁজ নিয়ে দেখব।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ