• প্রাচীন মার্গ সংগীতের প্রতিভাবান শিল্পী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে উত্তম মঞ্চে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হল সম্প্রতি। তাঁর সঙ্গীতসাধনার আলেখ্যে বিশিষ্ট শিল্পীবৃন্দ, গবেষক ও অনুরাগীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তাঁর ছাত্রছাত্রী, গুণমুগ্ধ ভক্ত শ্রোতাদের স্মৃতিচারণায় বারবার তাঁর শিক্ষণ পদ্ধতি, নিষ্ঠা, সময়ানুবর্তিতার প্রসঙ্গ উঠে আসে। শেষে শিল্পীর জীবন ও সাধনার ওপর নির্মিত তথ্যচিত্র ‘চরৈবেতি চরৈবেতি’ দেখানো হয়।



