Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ব্যর্থতা’র জন্য?

শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘ফ্রিকি ফ্রাইডে’ থেকে সরে দাঁড়ানোর খবর। বক্স অফিসে ব্যর্থতার কারণে কি সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেতা? বিস্তারিত পড়ুন।

‘ব্যর্থতা’র জন্য?
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বক্স অফিসে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন না শাহিদ কাপুর। ‘দেবা’, ‘ও রোমিও’ মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ককটেল ২’ও আশাপ্রদ ফল করতে ব্যর্থ। শোনা যাচ্ছে, সেই কারণে নাকি একটি প্রজেক্ট হাতছাড়া হচ্ছে শাহিদের। ‘ফ্রিকি ফ্রাইডে’র ভারতীয় সংস্করণে কাজ করার কথা ছিল অভিনেতার। শোনা যাচ্ছে, প্রজেক্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাহিদ। এখনই তাড়াহুড়ো করে কোনো প্রজেক্ট হাতে নিতে চান না অভিনেতা। বরং ট্রেন্ড ও চিত্রনাট্যের গুরুত্ব বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন শাহিদ। সে কারণেই ‘ফ্রিকি ফ্রাইডে’ ছবির ভারতীয় সংস্করণে এখনই কাজ করতে চাইছেন না অভিনেতা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ