নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের পরই কাঁকসা থানার এক দম্পতির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁর পরিবারের লোকজন। মোলানদিঘি ফাঁড়ি এলাকার অন্তর্গত একটি বহুতল আবাসনে পরিবার নিয়ে রয়েছেন ডিভিসির প্রাক্তন কর্মী অরিন্দম গঙ্গোপাধ্যায়। স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি নেপালে ঘুরতে গিয়েছিলেন। প্রাকৃতিক বিপর্যয়ের পর পরিবারের লোকজন তাঁদের খোঁজ নিতে বারবার ফোন করলেও যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে। কাঁকসা থানার পুলিশ ইতিমধ্যেই পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। কাঁকসা থানার আইসি সন্দীপ দাস বলেন, পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।


