Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুহরত ট্রেডিংয়ে সামান্য বেড়ে থামল সেনসেক্স-নিফটি

বৃদ্ধির নিরিখে মূল সূচককে টপকে গিয়েছে মিড ও স্মল-ক্যাপ সেগমেন্ট। বিএসই মিড-ক্যাপ সূচক বেড়েছে ০.২৩ শতাংশ। তাকেও ছাড়িয়ে গিয়ে বিএসই স্মল-ক্যাপ বেড়েছে ০.৯১ শতাংশ।

মুহরত ট্রেডিংয়ে সামান্য বেড়ে থামল সেনসেক্স-নিফটি
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

মুম্বই, ২১ অক্টোবর: দিওয়ালির কারণে আজ, মঙ্গলবার বন্ধ ছিল ভারতীয় শেয়ারবাজার। কিন্তু প্রথা মেনে এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই)  ‘মুহরত ট্রেডিং’-এর ব্যবস্থা করা হয়েছিল। দুপুর পৌনে একটা থেকে পৌনে দু’টো পর্যন্ত, এক ঘণ্টার জন্য খুলেছিল বাজার। তা বন্ধ হওয়ার সময় গ্রিন জোনে ছিল শেয়ার সূচক। বিএসই সূচক সেনসেক্স ৬৩ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে বন্ধ হয় ৮৪,৪২৬.৩৪ অঙ্কে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়েছে। থামে ২৫,৮৬৮.৬০ অঙ্কে।

Advertisement

বৃদ্ধির নিরিখে মূল সূচককে টপকে গিয়েছে মিড ও স্মল-ক্যাপ সেগমেন্ট। বিএসই মিড-ক্যাপ সূচক বেড়েছে ০.২৩ শতাংশ। তাকেও ছাড়িয়ে গিয়ে বিএসই স্মল-ক্যাপ বেড়েছে ০.৯১ শতাংশ।

আজ, ২১ অক্টোবর নয়া সম্বতের সূচনা (বিক্রম সম্বত ২০৮২)। বাজার বিশেষজ্ঞদের মতে, এই দিনটিকে নতুন উদ্যোগের জন্য শুভ বলে মনে করেন অনেকেই। অনেক লগ্নিকারীই মনে করেন, এই দিনে লেনদেন সারা বছরের জন্য শুভ।

Advertisement
সম্পর্কিত সংবাদ