Bartaman Logo
১০ জুন, ২০২৬

দু’বছরে নিখোঁজ লক্ষাধিক! যোগী সরকারের কাছে তথ্য চাইল হাইকোর্ট

বিগত দু’বছরে উত্তরপ্রদেশে এক লক্ষেরও বেশি মানুষ নিখোঁজ। সেই সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলায় এবার যোগী আদিত্যনাথের সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য চাইল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ।

দু’বছরে নিখোঁজ লক্ষাধিক! যোগী সরকারের কাছে তথ্য চাইল হাইকোর্ট
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

লখনউ: বিগত দু’বছরে উত্তরপ্রদেশে এক লক্ষেরও বেশি মানুষ নিখোঁজ। সেই সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলায় এবার যোগী আদিত্যনাথের সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য চাইল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। ২৩ ফেব্রুয়ারি মামলাটির শুনানি রয়েছে। ওইদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজন রায় ও একে চৌধুরীর ডিভিশন বেঞ্চ। 

Advertisement

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বিক্রম প্রসাদ নামে এক ব্যক্তির ফৌজদারি রিট পিটিশন শোনার সময় নিখোঁজ মামলায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। গত দু’বছরে ১ লক্ষেরও বেশি মানুষের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। আর মাত্র ৯ হাজার ৭০০টি মামলায় পদক্ষেপ করেছে পুলিশ। 
এনিয়ে আদালতের বক্তব্য, ‘নিখোঁজের অভিযোগ নিয়ে পুলিশ-প্রশাসনের এহেন উদাসীনতায়  আমরা স্তম্ভিত। জরুরি ভিত্তিতে বিষয়টির সুরাহা হওয়া প্রয়োজন।’ সেইসময় রিট পিটিশন দাখিল করা ব্যক্তিও বলে ওঠেন, ২০২৪ সালের জুলাই মাসে তাঁর ছেলে নিখোঁজ হয়। কিন্তু নিখোঁজ ছেলেকে খুঁজতে কোনোরকম আগ্রহ দেখায়নি পুলিশ। যাবতীয় বিষয় শোনার পর এনিয়ে একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা রুজু হয়। তা নিয়েই এবার রাজ্য সরকারের কাছে তথ্য তলব করল আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ