প্রয়াত সিপিআই এমএল লিবারেশনের পলিটব্যুরো সদস্য
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৮:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত সিপিআই এমএল লিবারেশনের পলিটব্যুরো সদস্য তথা দলের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা কমরেড স্বদেশ ভট্টাচার্য। শম্ভুজি নামেও পরিচিত ছিলেন এই প্রবীণ নেতা। গতকাল সন্ধ্যায় পাটনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

Advertisement

দলের কেন্দ্রীয় কমিটির তরফে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রবীণ নেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সেইখানে আরও জানানো হয় স্বদেশ ভট্টাচার্যর মৃত্যু পার্টি এবং বিপ্লবী আন্দোলনের কাছে এক অপূরণীয় ক্ষতি। তাঁর অসমাপ্ত কাজ ও আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছে দল। আগামী ২ নভেম্বর পাটনায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।