টিটাগড়ে  বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, জখম দলের আইটি ইনচার্জ
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০০:৩১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর ২৪ পরগনার টিটাগড়ে চরমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানের পরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিবাদমান দুই গোষ্ঠী। টিটাগড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটে। সংঘর্ষে করণ শেঠ নামে এক বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। তিনি সংগঠনের স্থানীয় আইটি শাখার ইনচার্জ। তাঁকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জে বাধ্য হয় পুলিশ।

Advertisement

রাজ্যের শাসক দলের মণ্ডল সভাপতি সন্তোষ সিং অভিযোগ করেন, ‘তৃণমূল থেকে আসা সুনন্দ হরির নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। দলের পুরনো কর্মী আক্রান্ত হয়েছেন।’ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।