দ্বিতীয় বন্দে ভারত স্লিপার পাচ্ছে মোদির বারাণসী
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজরে আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। আর তাই দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে মোদির বারাণসীই। নয়াদিল্লি - বারাণসী রুটে আজ, শনিবার বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতেই আজ, শুক্রবার থেকে চালু হবে দেশের দ্বিতীয় শয়নযানবিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস। উল্লেখ্য, চেয়ার কার বিশিষ্ট দেশের প্রথম সেমি-হাইস্পিড বন্দে ভারত ট্রেন চালু হয়েছিল নয়াদিল্লি বারাণসী রুটেই। ২০১৯ সালে। এই মুহূর্তে দেশের একমাত্র বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলে হাওড়া-গুয়াহাটি রুটে। রেলমন্ত্রক জানিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে বারাণসী থেকে দিল্লি যেতে প্রায় এক ঘণ্টা সময় কম লাগবে। অন্যদিকে, দিল্লি থেকে বারাণসী যেতে প্রায় আধ ঘণ্টা সময় কম লাগবে। সুরাহা হবে যাত্রীদের।

Advertisement