নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে লজ্জার মরশুম কাটছে মহমেডান স্পোর্টিংয়ের। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবনমন বাঁচানোর লড়াইয়ে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। তবে শেষরক্ষা হল না। বারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মহমেডান। এর ফলে অবনমনের আওতায় ঢুকে পড়ল রেড রোডের ক্লাবটি। কারণ, দিনের অপর ম্যাচে কলকাতা পুলিসকে ১-০ ব্যবধানে হারাল এরিয়ান। ফলে ১২ ম্যাচে তাদের পয়েন্ট হল ১২। সেখানে সমসংখ্যক ম্যাচে মহমেডানের সংগ্রহ ১১ পয়েন্ট।



