Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ট্রান্সফার ব্যানের কবলে মহমেডান

শাস্তির কবলে মহমেডান স্পোর্টিং। বুধবার ক্লাবকে এক মরশুমের জন্য ‘ট্রান্সফার ব্যান’ করল ফেডারেশন

ট্রান্সফার ব্যানের কবলে মহমেডান
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাস্তির কবলে মহমেডান স্পোর্টিং। বুধবার ক্লাবকে এক মরশুমের জন্য ‘ট্রান্সফার ব্যান’ করল ফেডারেশন। গতবার আইএসএল চলাকালীন একাধিক নিয়ম ভাঙার কারণে বেশ কয়েকটি ম্যাচে সাদা-কালো শিবিরকে জরিমানা করেছিল ফেডারেশন। যার পরিমাণ ছিল ১৩ লক্ষ টাকা। এই মুহূর্তে সুদ সহ তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষ টাকা। এর আগে পাঁচবার জরিমানার অর্থ জমা দিতে ব্যর্থ হওয়ায় অবশেষে নির্বাসিত করল নিয়ামক সংস্থা। তবে ক্লাবের পক্ষ থেকে জরিমানা মেটালেই উঠে যাবে নির্বাসন। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা কামারউদ্দিন এই প্রসঙ্গে বলেন, ‘শ্রাচীর জন্যই আজ এই অবস্থা। ইনভেস্টররাই এই অর্থ দিয়ে থাকে। কিন্তু তারা হাত তুলে নেওয়ায় বিপদে ক্লাব।’ উল্লেখ্য, ফুটবলারদের বকেয়া বেতনের জন্য ফিফার ট্রান্সফার ব্যানের মুখেও পড়তে চলেছে রেড রোডের ক্লাবটি।   

Advertisement

এদিকে, বুধবার ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করে দিল মহমেডান স্পোর্টিং। ২০ জনের স্কোয়াড নিয়ে ঘরের মাঠে নেমে পড়েছিলেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। তবে ব্যক্তিগত কারণে অনুপস্থিত প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। ক্লাব সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যেই শহরে আসবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মহমেডান মাঠেই হবে অনুশীলন। শুক্রবার থেকে দু’বেলা গা ঘামাবেন ফুটবলাররা। দীপেন্দু জানিয়েছেন, ‘কলকাতা লিগে ভালো ফুটবল মেলে ধরতে আমাদের দল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ