নিজেস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের অবনমন পর্বের ম্যাচের প্রথম দিনেই নাটক। বুধবার বারাকপুর স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল মহমেডান স্পোর্টিং ও সাদার্ন সমিতির। নির্দিষ্ট সময়ে মাঠে নামে মেহরাজউদ্দিন ওয়াডু-ব্রিগেড। কিন্তু দল নামায়নি সাদার্ন। ফলে ম্যাচটির ভাগ্য এখন লিগ সাব-কমিটির হাতে ঝুলে। অতীতে এরকম হলে ওয়াকওভার দেওয়া দলের দু’পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি, তিন পয়েন্ট দেওয়া হয়েছে মাঠে উপস্থিত দলকে। এই ম্যাচের ক্ষেত্রেও তেমনটা হলে না খেলেও অবনমন বেঁচে যাবে মহমেডানের। এছাড়া প্রথম ডিভিশনে নেমে যাবে সাদার্ন। উল্লেখ্য, মঙ্গলবার আইএফএ’কে চিঠি দেয় সাদার্ন। তাদের দাবি, গড়াপেটা সংক্রান্ত বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চ্যাম্পিয়নশিপ বা অবনমন পর্বের ম্যাচ আয়োজন না করতে। তবে আইএফএ সেই দাবি মানেনি।



